রিপোর্ট সিলেট ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার "বিধান রঞ্জন রায় পোদ্দার" বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো অনেক সীমাবদ্ধতার মধ্যেও অনেক স্কুল ভালো ফলাফল করছে। ভালো ফলাফল অর্জনকারী বিদ্যালয়গুলোকে অনুসরণ করা উচিৎ। প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় অনেক কিছু জানতে পারছি। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যাগুলো সমাধানে আমরা সজাগ, তাই সীমিত সামর্থ্য নিয়েও সমাধানের চেষ্টা করছি। দেশকে এগিয়ে নিতে হলে সুশৃঙ্খল জনগোষ্ঠীর প্রয়োজন। প্রাথমিক বিদ্যালয় তার হাতেখড়ি। শিশু তার মাতৃভাষায় স্বাক্ষর হয়ে উঠুক - গণিতে স্বাক্ষর হয়ে উঠুক। শিশু মাতৃভাষায় দ্রুত আয়ত্ত করতে পারলে দ্রুত ইংরেজি ভাষা আয়ত্ত করতে সক্ষম। প্রাথমিক শিক্ষকরা সেই ভূমিকা পালন করছেন।
শুক্রবার সকাল থেকে অপরাহ্নের প্রথম সময় পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) "মোহাম্মদ কামরুল হাসান" (এনডিসি) এর সার্বিক পরিচালনায় ও মৌলভীবাজারের জেলা প্রশাসক "তৌহিদুজ্জামান পাভেল" এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উনাদের সমস্যা ও সফলতা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ডিসি বলেন, কমিউনিটি এনগেজমেন্টে সমাজের সকলের অংশগ্রহণ দরকার।
অবশ্যই সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। হাওর অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর বাচ্চাদের লেখাপড়ার জন্য নজর দিতে হবে। চা বাগানগুলোতে প্রয়োজন অনুযায়ী ডে কেয়ার সেন্টার স্থাপন করতে উদ্যোগ নেয়া হবে। এই মতবিনিময় সভায় সিলেট ও মৌলভীবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: newsreportsylhet@gmail.com
All rights reserved © 2024 REPORT SYLHET