সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায়

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার অন্যতম, দেশের বৃহত্তম হাকালুকি হাওর, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ভূমিকা রেখেছেন জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে, মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনিরুজ্জামান। অভিযানে সহায়তা প্রদান করেন জুড়ী থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকা। এছাড়াও পৃথক আরো একটি অভিযান চালিয়ে মাছ আহরণ ও সংরক্ষণের পাশাপাশি কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। এর মধ্যে কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এ উদ্যোগে উপকৃত পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com