সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীর কন্টিনালা নতীতে পলো বাওয়া উৎসব

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১:১৭ অপরাহ্ন

এ,বি,এম নূরুল হক, স্টাফ রিপোর্টারঃ হেমন্ত কাল মাছ ধরার মওসুম। পেশাদার মাছ শিকারীরা বার মাস মাছ ধরার কাজে নিয়োজিত থাকেন। তবে, সৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরার মোক্ষম সময় হেমন্ত ও শীতকাল। বর্ষি, জাল ছাড়াও মাছ ধরার অন্যতম উপাদান হচ্ছে পলো। সন্মিলিতভাবে পলো দিয়ে মাছ ধরা একটি উৎসবও বটে। হেমন্ত কালের অগ্রহায়নের ১১ তারিখ মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা অবধি সেরকম একটি উৎসব হয়ে গেল মৌলভীবাজারের জুড়ীতে। উপজেলার কন্টিনালা নদীতে সকাল ১০টায় শুরু হয় পলো বাওয়া। শত শত পেশাধার, সৌখিন ও প্রবাসী মাছ শিকারীরা পলো নিয়ে ঝাঁপিয়ে পড়েন  নদীতে। কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবারড্যাম পর্যন্ত দীর্ঘ ৫কিলোমিটার এলাকা জুড়ে পলো দিয়ে মাছ ধরার মনোরম দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দুর-দুরান্তের হাজার হাজার আবাল-বৃদ্ধ-বণিতা নতীর তীরে ভীড় জমান। এ সময় সবার মাঝে বিপুল উৎসাহ-উদ্দিপনা-উৎসব আমেজ পরিলক্ষিত হয়। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সাবরিনা আক্তার, জায়ফর নগর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মাছুম রেজা, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা শুরু থেকে শেষ পর্যন্ত পলো বাওয়া উৎসব পর্যবেক্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com