সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

বদরুল ইসলাম চৌধুরী হাসান, সুনামগঞ্জ : ডিজিটাল সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন ও তৃণমূলের সংবাদপ্রবাহকে আরও গতিশীল করার প্রত্যয়ে সুনামগঞ্জের বহুল আলোচিত ও জনপ্রিয় সংবাদমাধ্যম “দৈনিক সুনামগঞ্জের সময়” পত্রিকার মাল্টিমিডিয়া সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ​আজ শনিবার (১৩ জুন) বেলা ১২টায় শহরের উকিলপাড়াস্থ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন যাত্রার সূচনা করা হয়। জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখ, সম্ভাবনা ও অধিকারের কথা বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ বলে আয়োজকরা জানান। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ হাওরবেষ্টিত অবহেলিত অঞ্চল। দেশের অন্য জেলার চেয়ে উন্নয়নের দিক থেকে আমরা এখনো পিছিয়ে আছি। এই অবহেলিত জনপদের বঞ্চনা ও সম্ভাবনার কথা আপনারা মাল্টিমিডিয়ার মাধ্যমে জোরালোভাবে তুলে ধরুন। তৃণমূলের এই আওয়াজ আমি নিজে সংসদে প্রতিধ্বনিত করব।
​বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব উল্লেখ করে এমপি কামরুল আরও বলেন, আওয়ামী আমলে অনেক সংবাদকর্মীকে শুধু ক্ষমতার বন্দনা গাইতে দেখেছি। আমাদের পক্ষে বন্দনা গাইবার কোনো প্রয়োজন নেই। আমাদের ভুলত্রুটি ধরুন, গঠনমূলক সমালোচনা করুন এবং সঠিক পথ দেখান। যা সত্য, তা-ই যেন আপনাদের ক্যামেরায় নির্ভীকভাবে উঠে আসে। ​গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমানে অনেক মিডিয়া বা মাল্টিমিডিয়া গুজব ছড়ায় এবং ব্যক্তিস্বার্থে সংবাদ প্রচার করে। এতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বিনষ্ট হয়। টাকার বিনিময়ে সত্যকে আড়াল করবেন না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলে পাঠক ও দর্শক আপনাদের লুফে নেবে। কারণ সমাজকে বদলে দিতে সংবাদকর্মীদের ভূমিকাই সবচেয়ে বেশি। ​’দৈনিক সুনামগঞ্জের সময়’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদারের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক সুনামগঞ্জের ডাক’ পত্রিকার সম্পাদক শেরগুল আহমেদ। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনুর আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনাজ্জির হোসেন সুজন, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মোতালেব খান এবং উন্নয়ন কর্মী আশরাফ হোসেন লিটন।
​সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিদের পেশাগত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। সাংবাদিকদের পক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামিম, সাধারণ সম্পাদক জসীমউদ্দিন, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এ. কে. কুদরত পাশা এবং দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ। ​স্থানীয় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলা-উপজেলার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মুখরিত এই অনুষ্ঠানের শেষ অংশে মাঠ পর্যায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন ডিজিটাল পরিচয়পত্র তুলে দেন প্রধান অতিথি এমপি কামরুজ্জামান কামরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com