সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

জালালুর রহমান : মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে সম্পন্ন করায় বিভাগীয় মূল্যায়নে তিনি প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আসাদুল বাকী স্বাক্ষরিত সনদপত্র তাঁকে প্রদান করা হয়েছে।

জানা গেছে, জুড়ী উপজেলায় অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন প্রতিরোধ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মৎস্য খামারিদের প্রশিক্ষণ এবং সরকারি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর উদ্যোগে উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং জেলেদের মধ্যে সচেতনতা বেড়েছে।

স্থানীয় বেলাগাঁও গ্রামের মৎস্যজীবী মো: মানিক আহমদ, মো: আবুল কালামসহ আরো অনেকেই জানান, আমাদের জুড়ী উপজেলা মৎস্য অফিসার সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় এটা আমাদের জুড়ীর জন্য গর্ব তাঁর দিকনির্দেশনায় পোনামাছ নিধন বন্ধে ইতিবাচক পরিবর্তন এসেছে।

উপজেলা মৎস্য অফিসার মো: মনিরুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও মৎস্য খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ সাফল্য অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দেশের মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com