সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

হাত পা বেঁধে নির্যাতন: র‌্যাব-৯-এর হাতে মানব পাচার মামলার প্রধান আসামী নবাব গ্রেফতার

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

মোঃ আশরাফ উদ্দিন, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের বড়লেখায় মানব পাচার মামলার প্রধান আসামী সরফ উদ্দিন নবাব (৪০) কে গত (২৬ এপ্রিল) গ্রেফতার করেছে র‍্যাব-৯-এর আভিযানিক দল গত ২৬ এপ্রিল- সাড়ে ১০ টার সময়। জানা গেছে, ধৃত সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা বড়লেখা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে ভারত থেকে তাদের হাত পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারন করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপন দাবী করে ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ২৬ এপ্রিল উক্ত থানাধীন ডিমাই বাজারে ধৃত আসামীর ফার্ণিচারের দোকান হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। সে বড়লেখা থানার মামলা নং-০৪/৬২ তারিখ-০৬/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৬/৭/৮ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর মানব পাচার মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী। গ্রেফতারকৃত সরফ উদ্দিন নবাব উক্ত উপজেলার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলী এর পুত্র। গ্রেফতারকৃত আসামীকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com