সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

হুগলীয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস.সি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪নং সিন্দুরখান ইউনিয়নের হুগলীয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস.সি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ইং, সকাল ১১ থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যালয়ের বার্ষিক মিল্লাদ মাহফিল ও এস.এস.সি পরীক্ষার্থী ২০২৫ ব্যাচ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় ০৪নং সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন আরাফাত রবিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লিটন কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বর্মাছড়া টি গার্ডেন সরকারি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ জহির আলী, হুগলীয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ ইসমাইল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সাবেক সদস্য, মোঃ আনোয়ার হোসেন, শিক্ষকের পক্ষে বক্তব্য দেন, সহ: শিক্ষক বিষ্ণু চন্দ্র দাস, অধ্যযনরত ছাত্র/ছাত্রীর পক্ষে বক্তব্য দেন, কুলসুমা আক্তার, ১০ শ্রেণির এস.এস.সি পরীক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন, মারজানা আক্তার তিন্নী।
আরো উপস্থিত ছিলেন, রিয়াজ উদ্দিন বুলবুল, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাইফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার-সহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com