সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জামালপুরে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:০১ অপরাহ্ন

মোঃ আলমগীর, জামালপুর থেকে: জামালপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ও শহরের পানি নিষ্কাশনের অন্যতম জলাশয় গবাখালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সরকারি ও নানা বেসরকারি সংগঠন। ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরে উদযাপিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও যুবকদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ। অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে স্বাগত বক্তব্য দেন জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভা শেষে গবাখালের শেখের ভিটা পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে খালের ৫টি পয়েন্টে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গবাখালের পরিচ্ছন্নতা কাজে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি, তরঙ্গ মহিলা সংস্থা, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন জামালপুর, সচেতন নাগরিক কমিটি সনাক, ডিস্ট্রিক্ট নাগরিক পলিসি ফুরাম, সীডু এনজিও, ক্লিন রিভার বাংলাদেশ, সুর্য তোরণ সমাজ সেবা সংস্থার, স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।এ বিষয়ে জেলা প্রশাসক জানান, সারা দেশে খালবিলের বর্জ্য অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় জামালপুরে পানি নিষ্কাশনের প্রধানতম পথ গবাখালের বর্জ্য অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হলো। পানি নিষ্কাশনে বাধাপ্রাপ্ত এই খালের বিভিন্ন পয়েন্টে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com