সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জামালপুরে জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:১১ অপরাহ্ন

মো. আলমগীর, জামালপুরঃ জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির রেজি: নং ঢাকা-৩২৬৩ এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের ছনকান্দা ফেরিঘাট এলাকায় জেলা ট্রাক ও ট্যাংকলড়ী অফিসের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন ভোলা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হোসেন মঙ্গল, সহ-সভাপতি রুবেল সরকার, দপ্তর সম্পাদক জুবায়ের আহম্মেদ যুবরাজ, সদস্য আনিসুর রহমান, ফজলুল হক, মো. আরজু, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাকা-৩৬৪০ এর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম কেরামত, সহ-সভাপতি লিটন শিকদার, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল প্রমুখ। পরিচিতি সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতি পরিচালনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমরা পুরান হলেও কমিটিতে নতুন। তাই সবাই আমাদের এই সংগঠনকে সার্বিক সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলা ট্রাক ও ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানের প্রথমে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-ছাত্রীসহ সাধারণ পথচারী নিহত হয় সেই সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেতৃবৃন্দ। এছাড়াও গত বুধবার ১৩ নভেম্বর রাতে জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির কোষাধ্যক্ষ রেজাউল করিম রাজু স্টোক করে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরিচিতি সভায় জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির নেতৃবৃন্দ ও জেলা ট্রাক ও ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com