সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ী উপজেলা জামায়াত আমীর আব্দুল হাই হেলালের শপথ গ্রহণ

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

এ,বি,এম নূরুল হকঃ উপজেলা আমীর নির্বাচন ও শুরা সদস্য নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার রোকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর প্রকৌশলী শাহেদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা আমীর হাফিজ নাজমুল ইসলাম প্রমুখ। সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হয়েছেন আব্দুল হাই হেলাল। পূর্বে তিনি উপজেলা নায়েবে আমীর এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নব নির্বাচিত উপজেলা আমীর আব্দুল হাই হেলাল কে গঠনতন্ত্রে উল্লেখিত শপথ পাঠ করান জেলা আমীর প্রকৌশলী শাহেদ আলী। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে উপজেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য পদে ভোটগ্রহণ করা হয়। রুকনদের সরাসরি ভোটে ৯ জন মজলিসে শুরার সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন- মাওলানা লোকমান হোসাইন, মো. আজিম উদ্দিন, এডভোকেট শাখাওয়াত হোসাইন, মাওলানা নজরুল ইসলাম, লুৎফুর রহমান আজাদী, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, মোস্তাকিম আলী, আব্দুল মুকিত, আশরাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com