জালালুর রহমান : মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চুড়ান্ত করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের (৬ ফেব্রুয়ারী) রাত ৯ ঘটিকায় সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন তিনি। মৌলভীবাজার জেলার চারটি আসনে প্রার্থীরা হলেন: মৌলভীবাজার-১(বড়লেখা ও জুড়ী) জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২(কুলাউড়া) জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোঃ শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মোঃ আব্দুল মান্নান, মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুর রব।