সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

আমরা দেশকে এমন ভাবে গড়ব যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না

Reporter Name / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

মোঃ আশরাফ উদ্দিন , জুড়ী (মৌলভীবাজার) দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতের কেন্দ্রীয় গণসংযোগের অংশ হিসেবে দাওয়াতিসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জুড়ী উপজেলা আমীর হাজী আব্দুল হাই হেলাল এর সভাপতিত্বে ও সেক্রেটারী আজিম উদ্দীন এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, আমরা দেশকে এমন ভাবে গড়ব যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। সমাজে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে মানুষ মর্যাদা পাবে তার গুনাগুণের ভিত্তিতে। যে মানুষটির কোয়ালিটি দেখে সমাজ তাকে যথাযোগ্য মর্যাদা দিতে বাধ্য হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আমীর মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইন্জিনিয়ার সাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান,

মৌলভীবাজার ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা উলামা বিভাগিয় সেক্রেটারী হাফিজ নাজমুল ইসলাম, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর মুনতাজিম আলী, জুড়ী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন,
আব্দুল্লাহ আল মামুন সুরমান, অফিস সেক্রেটারী লুৎফুর রহমান আজাদী।
বাইতুলমাল সম্পাদক মাওলান আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইন, পশ্চিম জুড়ী ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম,
পূর্ব জুড়ী ইউনিয়ন সভাপতি কাজী নজরুল ইসলাম, মুজিবুর রহমান আজিজী।
লুৎফুর রহমান সিরাজী, ইসলাম উদ্দীন, আব্দুল মুকিত,আব্দুস সাত্তার, সাজিদ মাহমুদ, আলমগীর হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com