সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

আহলা দরবার শরীফের শাহজাদা মোসলেহ উদ্দীন সাহেব এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মা.জ্বি.আ)

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

মোহাম্মদ রাকিব বিন রহিম: আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী,আল-চিশতী প্রকাশ নূরী বাবা (রহঃ)’র ২য় সাহেবজাদা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মুহাম্মদ মোসলেহ উদ্দীন আল-ক্বাদেরী,আল-চিশতী সাহেব ক্বেবলা (মাদ্দাজিল্লুহুল আলী) গতকাল রাত ১১ঃ১৫ ঘটিকায় ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন)

উল্লেখ্য যে, তিনি আহলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা কুতুবে জামান, কুতুবুল আকতাব জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ)’র দৌহিত্র তথা নাতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার স্বপ্নদ্রষ্টা হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী,আল-চিশতী (রহঃ)’র স্নেহধন্য ছোট ভাই হন।

আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার) বা’দ আসর বোয়ালখালী আহলা দরবার শরীফ শাহী ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

হযরত নূরী বাবা (রহঃ) ২য় সাহেবজাদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন,রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)।

শোক বার্তায় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী) বলেন, ক্ষণস্থায়ী জীবনে মানুষের দুনিয়াবী অর্থ, বিত্ত, উচ্চ অবস্থান থাকা সত্ত্বেও নিজের আমিত্ব বিসর্জন দিয়ে ভোগ বিলাসী জীবন ত্যাগ করে স্বীয় পীর,মুরশীদ হযরত নূরী বাবা (রহঃ)’র নির্দেশ মতে সম্পূর্ণ তাসাউফ ভিত্তিক জীবন যাপনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আমার শ্রদ্ধেয় চাচাজান হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ মোহাম্মদ মোসলেহ উদ্দীন আল-ক্বাদেরী,আল-চিশতী সাহেব।

শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবার এবং উনার অগণিত ভক্ত আশেকগণের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোক বার্তায় আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া, কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব এইচ,এম নিযামুদ্দীন রাজু,সাধারন সম্পাদক মাকসুদুর রহমান,সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দীন মাহমুদ,সহ কাজী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ,সারাদেশের সকল ইউনিট কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com