সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

কমলগঞ্জে পুলিশের অভিযানে তিন ডাকাত গ্রেফতার

Reporter Name / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: কমলগন্জের লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ডাকাতি করা ৭ টি মোবাইল ফোন ,ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

ডাকাতদের গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া কমলগন্জ থানার এসআই অনিক রন্জন দাস জানান,গত ৩১ মে রাত আনুমানিক ০৯ টার দিকে প্রচুর বৃষ্টিপাতের সময় লাউয়াছড়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি খবর পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।পরবর্তীতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগন্জ)সার্কেল স্যারের নির্দেশনায় ৩ জুন ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদেশী গ্রামের ছোরাব মিয়ার পুত্র জাহান আহমদ রাজু কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে ডাকাতি করা একটি স্যামসাং ফোন উদ্ধার করা হয়,তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাও গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মহরম আলীকে গ্রেফতার করা হয়।তাদের উভয়ের জবানবন্দিতে ,লাউয়াছড়া গহীন বন থেকে একটি পলিথিনে মোড়ানো ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তিতে তাদের সহযোগী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র সালাম মিয়াকে গ্রেফতার করা হয়,পাশাপাশি ডাকাতিকালে ব্যবহৃত সালাম মিয়ার সিএনজি ও জব্দ করা হয়েছে।
কমলগন্জ থানার এসআই অনিক রন্জন দাস জানান,যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে কোর্টে চালান দেওয়া হয়েছে। এই গ্রুপের সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com