সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

কুলাউড়ায় অবৈধভাবে পাহাড় কাটার মহোৎসব,কারাদন্ড-১

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়ায় কয়েক হাজার ফুট পাহাড়, টিলা কাটা, বালু ও মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে আলমগীর মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাহাড় কাটার এই মহোৎসবের নেপথ্যে রয়েছে একটি সংঘবদ্ধ সাংবাদিক সিন্ডিকেট এই কথা জানিয়েছে আটক আলমগীর। তারা শুধু নির্দেশ মতো গভীর রাতে মাটি কেটে তিনটি ট্রাকে সেই মাটি পরিবহন করে আসছে।

সোমবার (৬ জানুয়ারি) ভোর রাত ৪টায় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মলাংগি এলাকায় আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আটক ব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে। এই সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক সিন্ডিকেট অন্যান্য সাংবাদিকদের অনুরোধ করছে বলে একটি সূত্র জানায়।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, জয়চন্ডীর মলাংগি এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কাটা এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর ও তার সহযোগীরা। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
এসি (ল্যান্ড) জানান, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। সেই সময় বাকী দুটি ট্রাক পালিয়ে যায়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধ ও পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com