সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

কুলাউড়ার জয়চন্ডীতে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়া উপজেলার জয়চন্ডীতে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়। মঙ্গলবার আদালতের রায় হওয়ার পর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে অবৈধ সম্পত্তির দখলদার এর দেয়াল ভেঙে জমি উদ্ধার করা হয়েছে। কুলাউড়া থানার এএসআই ইমদাদ ও জয়চন্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জমি উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি ওই সরকারি জায়গা দখল রেখেছিলেন। এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলেই ওই দেয়াল ভেঙে কোটি টাকা মূল্যের ৩৩ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এভাবে কুলাউড়ায় অনেক সরকারি জমি প্রভাবশালীমহল যুগের পর যুগ দখল করে ভোগ করে আছেন। আমরা এসকল অবৈধ দখলদারদের চিাহ্নত করে জমি উদ্ধার করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com