সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন

জামালপুর প্রতিনিধিঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের পাঁচরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর আইনজীবী আছিমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আকন্দ মোকাদ্দেছ আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মওলানা আব্দুস সাত্তার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সদস্য গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামী শহর শাখার প্রচার সম্পাদক মো. আল মাসুম, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কুদরতে খুদা, ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আহমদ সালমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুখ-শান্তি, সমৃদ্ধি করা, এহকাল এবং পরকাল লাভের যে ব্যবস্থা রয়েছে শুধুমাত্র ইসলামের মধ্যে। সুতরাং ইসলামী জনতাকে আজকে মুসলমানদের আবার জেগে উঠতে  হবে দ্বীনের প্রতিষ্ঠার জন্য। আমাদের প্রমান করতে হবে আমরা যারা মুসলমান তারা অন্যায় এবং বৈষম্যের সাথে কোন আপোষ আমরা করিনা।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবাদ সমাবেশ থেকে দাবি জানাই, সে অতীতের থেকে শুরু করে যারাই এ খুন, গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com