সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীতে আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

এ,বি,এম নূরুল হক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হয়েছে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা-২০২৪ইং শুক্রবার(২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জুড়ী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আড়াই শতাধিক শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষা মনোমুগ্ধকর পরিবেশে অংশগ্রহণ করে। এ আয়োজনের উদ্যােক্তা ছিলেন জুড়ীর বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম আব্দুল আজিম মাস্টারের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল বাসিত মামুন। তিনি তাঁর পিতার স্মরণে ২০১৬ সালে এ মেধাবৃত্তি প্রকল্প চালু করেন। মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা -২০২৪ইং কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা শেরে বাংলা নগর থানা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-১(জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা: আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো: আজিম উদ্দিন, জুড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাহমুদ হোসাইন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, পূর্ব জুড়ী ইউনিয়ের চেয়ারম্যান রুহেল উদ্দিন, গোয়ালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বৃত্তি প্রকল্পের পরিক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, বিশিষ্ট সমাজসেবক শাহিন আহমেদ রুলন, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জু, বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা আব্দুল মুহিত ফয়ছল প্রমুখ। বৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছইফ উদ্দিন বলেন, পরীক্ষার ফলাফল শ্রীঘ্রই প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, জুড়ীর শত শত শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি দেয়া হচ্ছে। নতুন মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির আওতায় নিয়ে আসার জন্য প্রতিবছরই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। মেধাবৃত্তি প্রকল্পের সভাপতি ইসমত আরা কুসুম বলেন, এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রকৃত মেধাবীরাই এ বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মেধাবীদের সহযোগিতার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com