সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

মোঃ আশরাফ উদ্দিন, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে সাইফা আক্তার ১নামক দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।ঘটনাটি শুক্রবার( ১৩ জুন) সকাল সাড়ে ১১টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা মিজানুর রহমান (মির্জান মিয়ার) বাড়ির পাশের খালে ঘটেছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,ওই দিন নয়াগ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সবুজ মিয়ার একমাত্র মেয়ে দেড় বছরের সাইফা আক্তার আজ শুক্রবার বাড়ির অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তাকে আর পাওয়া যায়নি এ সময় মেয়ের মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন।পরে শিশুটির সন্ধানে বাড়ির লোকজন বেড়িয়ে পড়লে খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের খালে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।এ শিশুটি পানিতে ডুবে মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের মাতম বইছে। জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া শিশু সাইফা পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com