সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীতে পুকুরে পড়ে কোমলমতি শিশুর মৃত্যু

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

এ,বি,এম নূরুল হকঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে পুকুরে পড়ে তাহমিদা জান্নাত নামে কোমলমতি এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল ৯ টায় বাড়ির পাশের পুকুরে পড়ে সে মারা যায়। তাহমিদার বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে। তার বাবা মইজন আহমদ স্থানীয় ফুলতলা বাজারের ব্যবসায়ী। জানা গেছে, তাহমিদা সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলারএক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পুকুর থেকে পরিবারের লোকজন তাহমিদাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com