সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

এ,বি,এম নূরুল হক: মৌলভীবাজার জেলার জুড়ীতে বিজিবির অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন। গ্রেফতারকৃত ব্যক্তি ভারতীয় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি। সোমবার (২৭ জানুয়ারি) সকালে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ী থেকে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে , ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২– এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়ীতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ীর মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়।

বিজিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল। বিষয়টি নিশ্চিত করে বিজিবি)৫২ব্যাটালিয়নের(বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com