সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীতে মোটর সাইকেল উদ্ধার গ্রেফতার ৪

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ৩ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের দিঘলবাগ গ্রামের সবু মিয়ার ছেলে তায়েফ হোসেন (৪০), বেলাগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইব্রাহিম (৩৬), বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আষ্টসাংগন গ্রামের কবির আহমেদের ছেলে আবু সুফিয়ান (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (৩০)। উল্লেখ্য, বিগত ৪ মাসে জুড়ী উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৩৫-৪০ টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় আন্ত:জেলা চোর চক্রের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র আবুল কালামের বাড়ী থেকে রাতে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়। এরপর বিভিন্ন স্থানে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার (২ ফেব্রুয়ারি) তিনি বাদী হয়ে জুড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল ইসলামের নির্দেশনায় ও থানার ওসি মোঃ মোর্শেদুর আলম ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তায়েফ হোসেন ও ইব্রাহিমকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য মতে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আবু সুফিয়ান ও আলী হোসেনকে গ্রেফতার করার পাশাপাশি ৩ টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় এবং বাকি একজন আসামী মোঃ ইব্রাহিমকে বিয়ানীবাজার থানায় মোটরসাইকেল চুরির আরেকটি মামলায় বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে চোরচক্রের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com