সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

জুড়ীতে হাকালুকি হাওরাঞ্চলে ধান কাটার ধুম পড়েছে

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

মোঃ আশরাফ উদ্দিন, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে ধান কাটার ধুম পড়েছে। চার দিকে এখন বিরাজ করছে পাকা ধানের ম ম ঘ্রাণ। ধান কাটা মাড়াই ও শুকানো ইত্যাদি নিয়ে হাকালুকি হাওরাঞ্চলের কৃষক -কিষাণীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

জুড়ী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মওসুমে উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৯০ হেক্টর জমিতে। তবে, আবাদ হয়েছে ছয় হাজার ১৫০ হেক্টর জমিতে। হাকালুকি হাওয়ারাঞ্চলের গ্রামগুলো ঘুরে দেখা যায়, বৃষ্টিপাত সময়াপযোগি হওয়ায় এবার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে কৃষকেরা পাকা ধান কাটতে শুরু করেছেন। এবার অন্য বছরের তুলনায় শ্রমিকদের সংখ্যায় বেশী পাওয়া গেলেও তাদের দিয়ে চড়া মূল্যে ধান কাটাচ্ছেন কৃষকেরা। বলা বাহুল্য, গত কয়েক বছর যাবত আধুনিকতার ছোঁয়া লাগার ফলে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে স্বল্প সময়ে বেশী ধান কাটতে পারছেন বলে আনন্দে আত্নহারা কৃষকেরা। সরেজমিন গিয়ে কৃষকদের সাথে কথা হলে, উপজেলার বেলাগাঁও গ্রামের কৃষক আব্দুল হান্নান, ইউসুফ নগর গ্রামের কামাল মিয়া, নয়াগ্রামের মোস্তফা মিয়া, শিমূলতলা গ্রামের তাজুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে ১৫-২০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যাবে। তবে, আগাম বন্যার জন্য কৃষকেরা কিছুটা চিন্তিত।

এ ব্যাপারে জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান জানান, উপজেলায় বোরো আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়, তার চেয়ে বেশী আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছয় হাজার ৯০ হেক্টর। আবাদ হয়েছে ছয় হাজার ১৫০ হেক্টর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com