সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির রিফরমেশন দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইলঃ টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্যদের উদ্যোগে মঙ্গলবার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভা কক্ষে ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য আতাউর রহমান জিন্নার সভাপতিত্বে চেম্বারের সাধারণ সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় টাঙ্গাইল চেম্বার অব কমার্সের বিগত দিনের কমিটিতে স্থান পাওয়া আওয়ামী সরকারের নেতা কর্মীদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়। এখানে উল্লেখ্য যে, বিগত কমিটির অধিকাংশ নেতাই আওয়ামী লীগের। গত ৫ ই আগস্ট সারাদেশে বৈষম্য বিরোধী  ছাত্র জনতার বিপ্লবের পর ফ্যাসি বাদ সরকারের পতন হয়। সরকার পতনের পর হতে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের অধিকাংশ শীর্ষ নেতাই আত্মগোপনে চলে যায়।  খোঁজ নিয়ে জানা যায় টাঙ্গাইল চেম্বারের অধিকাংশ নেতাই হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি। উক্ত সভায় বক্তব্য রাখেন চেম্বার  কমার্সের সাধারণ সদস্য নুরুল আলম, আবু তাহের, এজাজুল হক সবুজ, তৌহিদুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম ঝলক, কাজী শফিকুর রহমান লিটন, টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান, সৈয়দ নাজমুল হোসেন সহ উপস্থিত সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com