সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই : শরিফুল হক সাজু

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

মোঃ মাহবুবুর রহমান, জুড়ী (মৌলভীবাজার)
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পূর্বজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জনাব শরিফুল হক সাজু । রবিবার বিকাল ৫ টায় পূর্বজুড়ী ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় জামকান্দি এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জনাব শরিফুল হক সাজু বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে। আমি এই অঞ্চলের প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই। আমার রাজনৈতিক অবিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার জন্য আপনাদের ঘরে এসেছি। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের ছেলে সন্তান হয়ে মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনসাধারণের পাশে সব সময় থাকতে চাই এবং জুড়ী-বড়লেখা-বাসীর উন্নয়নে কাজ করতে চাই।
এসময় গণসংযোগ ও উঠান বৈঠকে সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাজী হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জুড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, জুড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য খোরশেদ আলম, পশ্চিম জুড়ী ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন মিয়া
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ,
পূর্বজুড়ী ইউপি যুবদলের সিনিয়র যগ্ম-আহবায়ক সফিক উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রুহেল আহমদ, শ্রমিকদলের সাবেক সভাপতি হিরা মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক মোতাহার হোসেন কামরুল, পশ্চিমজুড়ী ছাত্রদলের সহ সভাপতি রুমন আহমদ, নেতাসহ স্থানীয় বিভিন্ন স্তরের জনসাধারণ, তরুণ সমাজ, ব্যবসায়ী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com