নিজস্ব প্রতিবেদক: ফুলতলা বশির উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৬ শে রমজান মাহে রমজানের তাৎপর্য শীর্ষক ১টি সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। ইসলামীক আন্দোলনের একঝাকঁ তরুণ – যুবকদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন প্রবাসী ইসলামিক এসোসিয়েশন ফুলতলা কমিটির কোষাধ্যক্ষ হাজী মো: আলাউদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি আবদুল্লাহ্ মো: জাবেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গণ মানুষের সংগঠন ও শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জুড়ী উপজেলা জামায়াতের অন্যতম শুরা ও কর্ম পরিষদ সদস্য মোস্তাকিম আলী মাস্টার, ফুলতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল গফুর সেলিম, ফুলতলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো: ফরিদ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, সাগরনাল আলিম মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন সেলিম, ফুলতলা বশির উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মাস্টার, ফুলতলা ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও যুবদল নেতা মো: আমির উদ্দিন, ফুলতলা যুব বিভাগের সভাপতি আব্দুল মুমিন, সেক্রেটারি রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলা শাখার অন্যতম প্রতিনিধি তারেক মিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শায়খূল ইসলাম সাদী সাহেব, ফুলতলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম সোহেল, ফুলতলা পেশাজিবি বিভাগের সভাপতি সবুজ মিয়া মাস্টার, ফুলতলা উলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল হাকিম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ প্রবাসী এসোসিয়েশনের দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীরা। অনুষ্ঠানের শেষার্ধে ইফতার বাস্তবায়নে ও সেমিনারে উপস্থিত সকলের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সাবেক দায়িত্বশীল ও প্রবাসী ইসলামিক এসোসিয়েশন ফুলতলার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হাকিম।