সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

মহান বিজয় দিবসে জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:: / ৫৭ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। সোমবার ১৬ই ডিসেম্বর সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মহান বিজয় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ে সোসাইটির সভাপতি আব্দুল মুক্তাদীর এর সভাপতিত্বে ও সহ—সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন— দেশ আজ স্বাধীন, লাল সবুজের একটা পতাকা আমরা পেয়েছি। আজকে বিজয় দিবসে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করছি। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সবার দায়িত্ব ও কর্তব্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুনরা যেই নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে সেটা আমাদের রক্ষা করতে হবে। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন— সোসাইটির সিনিয়র সদস্য ইজাজুল হক এজাজ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শাহান আহমদ নাজু, বাবুল খান মুন্না, আব্দুস সামাদ, মুন্নি খানম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com