এ,বি,এম নূরুল হকঃ মৌলভীবাজারের জুড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ী শাখার উদ্যোগে এক বিশাল র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।র্যালীটি সকাল ১০টায় জুড়ী শহরস্থ নিউমার্কেট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নিউমার্কেট সংলগ্ন পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য প্রদান করেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সেক্রেটারি আব্দুর রহমান। বক্তারা বলেন,স্বাধীনতার ৫৪ বছর অতীত হলেও কোন সরকারের আমলে তাদের কল্যাণে কোন পদক্ষেপ গ্রহণ করেননি।আগামীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে বলে তারা আশাবাদী।