ডিজিএম মুশফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আমরা যেন ঈমানের সাথে ও ইসলামের সাথে বেঁচে থাকতে পারি। ৬৬ বছর ধরে পূবালী ব্যাংক লিমিটেড গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। দেশের ৬১ টি ব্যাংকের মধ্যে পূবালী ব্যাংক এবার ইসলামী ব্যাংকিং সেবা নিয়ে এসেছে। পূবালী ব্যাংকের পরিচালকদের বেশিরভাগ সদস্য সিলেটের বাসিন্দা। তাই পূবালী ব্যাংক কে সবাই সিলেটের ব্যাংক বলেন। তাই আপনারা পূবালী ব্যাংকের গর্বিত সদস্য। মঙ্গলবার সকালে পূবালী ব্যাংকের মৌলভীবাজার চৌমুহনা শাখায় ইসলামি কর্নারের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মুশফিকুর রহমান উপরে উল্লেখিত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি আরও বলেন, যদিও ইতিপূর্বেই আমরা ২০১০ খ্রিস্টাব্দ থেকে গ্রাহকদের কে ইসলামী ব্যাংকিং সুবিধা দিয়ে আসছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, ইতিপূর্বে বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে যে সকল গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে সঠিক সেবা দিতেই আমরা ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে নেমেছি। বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ইসলামিক উইন্ডো ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন “দেশে ইসলামী ব্যাংকগুলি এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেখানে অন্য ব্যাংকগুলি গ্রাহকের অর্থ ফেরত দিতে ব্যর্থ! সেখানে পূবালী ব্যাংক গ্রাহকের অর্থ ও গচ্ছিত আমানত চাওয়া মাত্রই ফিরিয়ে দিচ্ছে”।
পূবালী ব্যাংক মৌলভীবাজার চৌমুহনা শাখার শাখা ব্যবস্থাপক নূপুর বৈদ্যের সভাপতিত্বে ও ডেপুটি জুনিয়র অফিসার সাহেদ হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক দপ্তরের এজিএম মোঃ সরওয়ার আলম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজদ্বীপ রায়, মৌলভীবাজার টাউন দেওয়ানি মসজিদের ইমাম ও ইসলামী স্কলার মাওলানা মোহাম্মদ আকিল উদ্দিন, শিক্ষানুরাগী মায়া ওয়াহেদ, পূবালী ব্যাংকের প্যানেল ল ইয়ার ও সরকারি আইন কর্মকর্তা মামুনুর রশীদ, চাঁদনীঘাট জামে মসজিদের খতিব হাফেজ আবদাল মিয়া প্রমুখ।