সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

মোহন এখন মোটামুটি সুস্থ – শরিফুল হক সাজু

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

জুড়ী থেকে মাহবুবুর রহমানঃ ফুলতলা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নিবেদিতপ্রাণ সংগঠক এম এ মোহন দু’দিন আগে কাঠালতলীতে এক সড়ক দুর্ঘটনায় আহত হন।
দলীয় দায়িত্ব পালনের কারণে ঘটনাটির সময় ঢাকায় অবস্থান করছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপদেষ্টা মৌলভীবাজার জেলা বিএনপি, এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফুল হক সাজু।

ঢাকায় গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক শেষে ফেরার পথে বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি আহত যুবদল নেতা এম এ মোহন-কে দেখতে যান।
তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এসময় সাজু বলেন, দলীয় দায়িত্ব যতই ব্যস্ততা আনুক, কর্মীর প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কখনও কমে না। এম এ মহন ভাই আমাদের সংগঠনের পরিশ্রমী সৈনিক। আল্লাহর কাছে দোয়া করি তিনি দ্রুত সম্পূর্ণ আরোগ্য লাভ করুন এবং আবারও মাঠে ফিরে আসুন।

তিনি আরও জানান, ঢাকা থেকে ফেরার আগেই তিনি মোহন ভাইয়ের অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছিলেন এবং আজ সরাসরি দেখা করে আশ্বস্ত হয়েছেন যে মোহন এখন মোটামুটি সুস্থ আছেন।

সাজু ভাইয়ের এই মানবিক পদক্ষেপ নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় যুবদল ও বিএনপি নেতারা জানান, “কর্মীদের সুখে–দুঃখে পাশে থাকার এমন উদাহরণই একজন প্রকৃত নেতার পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com