সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

মৌলভীবাজারের জুড়ীতে ভোগতেরা- ভবানীপুর রাস্তার বেহাল দশা

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

আশরাফ আহমেদ আবির, জুড়ী (মৌলভীবাজার) রাস্তা দিয়ে হেঁটে চলা দায়। স্বল্প বৃষ্টিতে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ময়লা পানি আর কাদায় ভরপুর রাস্তাটি। মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব ভোগতেরা – ভবানীপুর এক কিলোমিটার এ রাস্তাটির বেহাল দশা দেখার যেনো কেউ নেই। প্রতিদিন অত্রাঞ্চলের স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা ময়লা, কাদামাখা রাস্তা দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। বর্যা মৌসুমের শুরুতেই ছোট বড় গর্তসহ রাস্তাটির বেশিরভাগ অংশই কাদায় একাকার হয়ে যায়। ফলে, এ রাস্তায় চলাচলকারী যাত্রীদের চরম দূর্ভেগ পোহাতে হয়। স্বাধীনতা পরবর্তী সমযে এ রাস্তাটি নির্মান করার পর মাঝে মধ্যে এলাকাবাসী রাস্তার কিছু কিছু অংশ মেরামত করা হলেও প্রতিবছর বর্ষার পানিতে তলিয়ে গিয়ে তা পূনরায় ভেঙ্গে পূর্বের অবস্থা ধারন করে। বর্ষা মৌসুমে বেশিরভাগ সময়ই এ রাস্তাটি তলিয়ে থাকে। ওই সময় অত্রাঞ্চলের জনসাধারনের যাতায়াত দুষ্কর হয়ে পড়ে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় এ রাস্তা দিয়ে ভোগতেরা, আমেরতলসহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত লোক প্রতিদিন যাতায়াত করে। বিভিন্ন পেশার লোকজন তাদের প্রয়োজনের তাগিদে প্রতিদিন জুড়ী শহরসহ বাছিরপুর ৫০ শয্যা হাসপাতালে ও বিভিন্ন হাট বাজারে যাতায়াত করে থাকেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, রাস্তাটির অবস্থা এতই করুন যে, যা স্বচক্ষে না দেখলে অনুমান করা যাবে না। সরেজমিনে গিয়ে কথা হয়, আব্দুল হান্নান, মঈন উদ্দিন, রিনা বেগম, পঙ্কি বিবি, আশরাফ আহমেদ, সোহেলমিয়া,

এর সাথে। তারা আক্ষেপের ভাষায় বলেন, আমাদের এই কাঁচা রাস্তাটি খুবই খারাপ। হাঁটা চলা করা খুব কষ্ট হয়। বছরের বেশির ভাগ সময় পানিতে ডুবে থাকে রাস্তাটি। বড় বড় গর্ত কাদা আর ময়লা পানির কারনে কাপড় পড়ে হাঁটা চলা করা যায় না। আমাদের সন্তানরা স্কুলে যাইতে কষ্ট হয়। রাস্তাটা মেরামত ও পাঁকা করে দিলে আমাদের সব দুঃখ দুর হইয়া যাইব। অত্রাঞ্চলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি হাফিজিয়া মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১টি ক্লিনিক। সব দিক বিবেচনায় আনলে রাস্তাটি এখনই মেরামত করা প্রয়োজন। এলাকাবাসী এ রাস্তার সংস্কারসহ পাঁকা করনের কাজটি সমাপ্ত করে এলাকার সকল শ্রেণির মানুষের দুর্ভেগ লাঘবে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com