সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

শ্রীমঙ্গল জনতা ব্যাংকের পল্লী বিদ্যুৎ বিল কালেকশন বুথের উদ্বোধন

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি দূর করে বিদ্যুৎ বিল প্রদানের সুবিধার্থে জনতা ব্যাংক পিএলসি. শ্রীমঙ্গল শাখার উদ্যোগে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় শ্রীমঙ্গলে ১টি বিদ্যুৎ বিল কালেকশন বুথ স্থাপিত হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ. বি. এম মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলস্থ প্রধান কার্যালয়ের সম্মুখে জনতা ব্যাংক পিএলসি.র বিদ্যুৎ বিল কালেকশন বুথের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মৌলভীবাজার এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক তাহমিনা আক্তার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব শাখা) লতেশ চন্দ্র রায়, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম শেখ, জেরিন চা বাগানের উপমহা ব্যবস্থাপক সেলিম রেজা প্রমুখ।
এ সময় পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত থেকে জনতা ব্যাংকের কার্যক্রমে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com