নিজস্ব প্রতিবেদক: আশ্চর্য হলেও সত্যি যে, প্রায় ২০ দিন ধরে
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সম্মুখে ওয়াই-ফাই নেটওয়ার্কের তার ছিঁড়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট সবাই নিরবতা পালন করছেন।
এভাবেই দীর্ঘ দিন ধরে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন স্থানে ওয়াই-ফাই নেটওয়ার্কের তার ছিঁড়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট বিভাগের সবাই নিজ দ্বায়িত্বে অবহেলা করছেন!
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মাসুদ রেজা জানান “আনুমানিক ২০ দিন আগের দুপুরে ঢাকা গামি ১টি ট্রাক ওয়াই-ফাই নেটওয়ার্কের তার ছিঁড়ে চলে যায়। পরে ঐ তার রাস্তায় পড়ে থাকলেও কেউ সরাতে আগ্রহী না হওয়ায় রিকসা চালকরা সড়কের মধ্যে থেকে তার সরিয়ে দিয়ে ফুটপাতে ফেলে রেখেছে”। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৭ ঘটিকায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত এ প্রতিবেদককে বলেন “আমি জানতাম না যে গেটের সম্মুখে তার ঝুঁলে মাটিতে পড়ে আছে”।
আপনার বিদ্যালয়ের গেটের সম্মুখে ২০ দিন ধরে তার পড়ে রয়েছে এবং উপরের লাইনের সঙ্গে লটকে রয়েছে। এর ফলে আপনার বিদ্যালয়ের ছাত্রীরা ও পথচারীরা তারের সঙ্গে লেগে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব তার সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে কোন উদ্যোগ কি নিয়েছিলেন?
এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন,”এটা আমার দায়িত্ব নয়”! নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সম্মুখের ফুটপাতে খাবার বিক্রেতা বলেন “আনুমানিক ২০ দিন ধরে এই তার এভাবেই উপরে – নিচে ঝুলে আছে কিন্তু কেউ সরাতে উদ্যোগ নেয়নি”!!
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ. বি. এম মিজানুর রহমান বলেন “এটা আমাদের বিষয় নয়, আপনি ওয়াইফাই কর্তৃপক্ষ কে জিজ্ঞাসা করুন!”
ওয়াইফাই কর্তৃপক্ষ আপনাদের বিদ্যুতের খুটি ব্যবহার করতে কোন অনুমতি বা ভাড়া নিয়েছেন কি? এই প্রতিবেদকের জিজ্ঞাসায় পল্লী বিদ্যুতের জেলা প্রধান বলেন “এরা বিনা অনুমতিতে সারা বাংলাদেশে বিদ্যুতের খুঁটি ব্যবহার করছে! আমি একা কিছুই করতে পারব না!”
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের অনেক ব্যবসায়ী এ প্রতিবেদককে জানান “প্রায়ই লোকজন ওয়াইফাইয়ের লটকে থাকা ও মাটিতে পড়ে থাকা তারের সঙ্গে পা লেগে মাটিতে পড়ে আহত হয়! কিন্তু আজ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরবতা পালন করছে!
শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন “সংশ্লিষ্ট ক্যাবল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে”।