সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

হাজার হাজার জনতার উপস্থিতিতে জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সন্মেলন

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:৫৯ পূর্বাহ্ন

এ,বি,এম নূরুল হকঃ মৌলভীবাজারের জুড়ীতে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালবাড়ী ইউনিয়নের হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে কয়েক হাজার জনতার উপস্থিতি ঘটে। এতে দেশি-বিদেশি কারিদের তেলাওয়াত ও দেশের শিল্পীরা নাশিদ পরিবেশন করেন। বলা

বাহুল্য, হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ প্রতি বছর ক্বিরাত সন্মেলন ও নাশিদ মাহফিলের আয়োজন করে। ঐতিহ্যবাহী এই সম্মেলনকে কেন্দ্র করে গোয়ালবাড়ী ইউনিয়ন ও জুড়ী উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে। সম্মেলনে উপস্থিত হন জুড়ী, বড়লেখাসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার মানুষ। ক্বিরাত সম্মেলনে দর্শকদের আকর্ষণে ছিলেন তানজানিয়ার শায়খ ক্বারী ঈদী শাবান। ঈদী শাবানের তেলাওয়াত মুগ্ধ হয়ে শোনেন দর্শকরা। হৃদয় বিগলিত কুরআন তেলাওয়াত শুনে আপ্লুত হয়ে পড়েন সবাই।এ ছাড়াও সন্মেলনে তেলাওয়াত করেন মিশরের ক্বারী শায়খ ড,সালাহ মুহাম্মাদ সোলাইমান, ক্বারী শায়খ মুহাম্মাদ ছানাদ আব্দুল হামিদ,আফ্রিকার ক্বারী শায়খ আহমেদ হিজা ও বাংলাদেশের ক্বারী শায়খ আব্বাস উদ্দিন সম্মেলনে নাশিদ পরিবেশন করেন কবি মুজাহিদ বুলবুল, ফয়েজ আহমদ শাহরুখ, আবির হাসান ও সায়নান সায়েম।ক্বিরাত সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম ও বরুনা মাদরাসার নায়েবে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজতের নায়েবে আমির নুরে আলম হামিদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com