সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
প্রাথমিকের প্রধান শিক্ষকরা শিশুদের পথ প্রদর্শক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

রিপোর্ট সিলেট ডেস্ক রিপোর্ট: প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি – প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার “বিধান রঞ্জন রায় পোদ্দার” বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো অনেক সীমাবদ্ধতার মধ্যেও অনেক স্কুল ভালো ফলাফল করছে। ভালো ফলাফল অর্জনকারী বিদ্যালয়গুলোকে অনুসরণ করা উচিৎ। প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় অনেক কিছু জানতে পারছি। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যাগুলো সমাধানে আমরা সজাগ, তাই সীমিত সামর্থ্য নিয়েও সমাধানের চেষ্টা করছি। দেশকে এগিয়ে নিতে হলে সুশৃঙ্খল জনগোষ্ঠীর প্রয়োজন। প্রাথমিক বিদ্যালয় তার হাতেখড়ি। শিশু তার মাতৃভাষায় স্বাক্ষর হয়ে উঠুক – গণিতে স্বাক্ষর হয়ে উঠুক। শিশু মাতৃভাষায় দ্রুত আয়ত্ত করতে পারলে দ্রুত ইংরেজি ভাষা আয়ত্ত করতে সক্ষম। প্রাথমিক শিক্ষকরা সেই ভূমিকা পালন করছেন।

শুক্রবার সকাল থেকে অপরাহ্নের প্রথম সময় পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) “মোহাম্মদ কামরুল হাসান” (এনডিসি) এর সার্বিক পরিচালনায় ও মৌলভীবাজারের জেলা প্রশাসক “তৌহিদুজ্জামান পাভেল” এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উনাদের সমস্যা ও সফলতা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ডিসি বলেন, কমিউনিটি এনগেজমেন্টে সমাজের সকলের অংশগ্রহণ দরকার।

অবশ্যই সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। হাওর অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর বাচ্চাদের লেখাপড়ার জন্য নজর দিতে হবে। চা বাগানগুলোতে প্রয়োজন অনুযায়ী ডে কেয়ার সেন্টার স্থাপন করতে উদ্যোগ নেয়া হবে। এই মতবিনিময় সভায় সিলেট ও মৌলভীবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com