সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’-এর মাল্টিমিডিয়া উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড ৬০ হাজার টাকা আদায় জুড়ীতে বনভূমি দখল করে ফিসারী – প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট বিভাগের সেরা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিসির নেপথ্যের সমর্থনে বেপরোয়া সিএনজি চালিত টমটম ও ব্যাটারি চালিত রিকশা বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ মৌলভীবাজার-১ (জুড়ী – বড়লেখা) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় মৌলভীবাজারের বিএনপি শেওয়াইজুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির তহবিল ও জলমহালের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

বিলুপ্তির পথে হাকালুকির রানী মাছ

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১:২৭ অপরাহ্ন

এ,বি,এম নূরুল হক, স্টাফ রিপোর্টারঃ হাকালুকি হাওরে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ ধরা পড়লে সম্প্রতি দেখা মিলছেনা দেশীয় প্রজাতির রানী মাছের। মাছটি অনেকটা বিলুপ্তি হতে চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, আষাঢ় মাসের মাঝামাঝি সময় থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হাকালুকি হাওর ও আশপাশের বিভিন্ন জলাশয়ে অন্যান্য দেশীয় মাছের সাথে রানী মাছ ধরা পড়ত।কিন্তু কয়েক বছর ধরে এ মাছের খুব একটা দেখা মিলছেনা। এ বছর অন্যান্য বছরের চেয়ে রানী মাছ একেবারেই কম পাওয়া যাচ্ছে। সরেজমিনে হাকালুকি হাওরে জেলেদের সাথে কথা হলে, তারা জানান,আগামীতে এপ্রজাতির মাছ একেবারেই না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। এ জাতীয় মাছের বংশ বিস্তার বা রক্ষায় মৎস্য বিভাগের কোনো উদ্যোগ নেই।যার ফলে,হাকালুকি হাওর, বিল,জলাশয়ের সুস্বাদু দেশীয় প্রজাতির রানী মাছ বিলুপ্তি হওয়ার পথে। জুড়ী উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান খান জানান,হাকালুকি হাওরসহ বিভিন্ন বিল ও জলাশয় থেকে ২৩ জাতের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।ওই জাতীয় মাছের বংশ রক্ষায় কোনো পদক্ষেপই গ্রহন না করায় নতুন প্রজন্মের অনেকেই ওইসব মাছ সম্পর্কে পরিচিত হতে পারছেনা।তার একটি রানী মাছ।এ সুস্বাদু রানী মাছ জুড়ীসহ বৃহত্তর সিলেটের মানুষের কাছে বেশ পরিচিত। খেতে সুস্বাদু হওয়ায় অনেকে বেশী দামে এ মাছ ক্রয় করতে আগ্রহী।স্থানীয় জেলেরা রানী মাছ রক্ষা ও বংশ বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By hostdsf.com